AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিবেশ দূষণ রোধে ভালুকায় পরিদর্শন, মতবিনিময়



পরিবেশ দূষণ রোধে ভালুকায় পরিদর্শন, মতবিনিময়

ময়মনসিংহের ভালুকায় পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব নিরূপণ, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও মৎস্য খামার পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, "নতুন করে কোনো কারখানার দূষিত বর্জ্যের পানি যাতে কৃষকের জমিতে না যায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনকি দূষিত বর্জ্য বন্ধে কারখানায় ইটিপি বাধ্যতামূলক।"

তিনি আরও জানান, "ভালুকার শিল্পাঞ্চলের আশপাশের প্রাণ-প্রকৃতি ও পানির সঙ্গে সম্পৃক্ত পরিবেশ আজ হুমকির মুখে পড়েছে। কারখানার বর্জ্যে অনেক এলাকার জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স, হ্যারী ফ্যাশন ও মুলতাজিমসহ কয়েকটি কারখানার দূষিত বর্জ্যের কারণে প্রায় সাড়ে তিনশ একর জমি অনাবাদি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার পরিবার।"

তিনি বলেন, কারখানার দূষিত বর্জ্য নির্গমনের নালাগুলো দ্রুত বন্ধ করতে হবে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি কারখানা বন্ধের বিষয়েও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, কোনো অবস্থাতেই অপরিশোধিত রাসায়নিক বর্জ্য খাল, নদী, বিল বা জলাশয়ে ফেলা যাবে না। পরিবেশ রক্ষায় দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মন্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার, আবুল বাশারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ন-আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, ওসি জাহিদুল ইসলাম, ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলমসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।.

 

একুশে সংবাদ/ওজি

একুশে সংবাদে জনপ্রিয়

Link copied!