বাগেরহাটের মোড়েলগঞ্জের চাঁদপায়ী রেঞ্জের আমুরবুনিয়া ক্যাম্প সংলগ্ন পূর্ব সুন্দরবনে আগুন লেগেছে। শনিবার (৪ মে) বেলা পৌনে তিনটার দিকে বনের লতিফের ছিলা এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়।
খবর পেয়ে চারটি ক্যাম্পের বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানো চেষ্টা করছে। মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা হয়েছেন বলে জানা গেছে।।
বিষয়টি নিয়ে সহকারী বন সংরক্ষক রামা দেব বলেন, আগুন লেগেছে। তারা নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। তবে ব্যাপকভাবে আগুন ছড়াতে পারেনি এখনও।
একুশে সংবাদ/য.টি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

