AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের ১০ হাজার পরিবার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নীলফামারী
১০:৩১ এএম, ২৪ জুন, ২০২৬

বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের ১০ হাজার পরিবার

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। বুধবার (২৪ জুন) সকাল থেকে এ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় স্বস্তি ফিরেছে তিস্তাপাড়ের প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বর্তমানে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় পানি ৫২ দশমিক ১৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা ওই পয়েন্টের বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের ১ সেন্টিমিটার ওপরে ছিল।

এদিকে ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, তিস্তা নদীর উজানে দোমোহনী পয়েন্টে মঙ্গলবার দুপুর ২টায় পানি স্থানীয় বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে একই সময়ে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

তিস্তার পানি কমে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলা-এর পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন এবং জলঢাকা উপজেলা-এর গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি কমলেও নদীতীরবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!