নাটোরের লালপুরে জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সহোযোগী সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন পোগ্রাম চলাকালে জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরে তাদের নাটোর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামায়াতে ইসলামী নাটোর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, লালপুর উপজেলার সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ রানা, ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রাব্বানী, আসলাম হোসেন, সেন্টু খামারু, মোশারফ হোসেন, নয়ন আলী, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, আফতাব হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল হাকিম, নাহিদ আলী, ফাদ্দেছ প্রামাণিক, লাল মোহাম্মদ, সেন্টু প্রামাণিক, আইনুল হক, সজিব আহমেদ, আবু রায়হান।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহম্মেদ বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় একটি বাড়িতে জামায়াত-শিবির গোপনে বৈঠক করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে।
এঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় নাশকতার মামলা দায়ের করে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

