দেশজুড়ে বয়ে চলছে প্রচণ্ড দাবদাহ। বৈশাখের শুরু থেকে বাড়তে থাকা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বের হলেই গরম বাতাস শরীরে জ্বালা ধরাচ্ছে। সেই তীব্র দাবদাহ থেকে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩০ এপ্রিল সকালে জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর শহরের জনতার মোড় এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এসব বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম।
পুলিশ সুপার নিজ হাতে রিকশাচালক, ভ্যান চালক, অটোড্রাইভারসহ সাধারণ প্রান্তিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেন। এ সময় প্রান্তিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা।
একুশে সংবাদ/এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

