AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে ভোটের লড়াইয়ে মামা-ভাগনে


Ekushey Sangbad
নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৪:১৫ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৩

নান্দাইলে ভোটের লড়াইয়ে মামা-ভাগনে

ভোটের লড়াইয়ে নেমেছেন আপন মামা-ভাগনে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- ৯ (নান্দাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।

মামা জাকের পার্টি থেকে মনোনীত প্রার্থী ও উপজেলা জাকের পার্টির সহসভাপতি শফিকুল আলম। ভাগনে জাতীয় পার্টি থেকে মনোনীত হাসমত মাহমুদ তারিক। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য।

রোববার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মামা-ভাগনে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

মামা শফিকুল আলম জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক ও ভাগনে হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে ভোটযুদ্ধে লড়বেন।

হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাকিম ভূঁইয়ার দ্বিতীয় ছেলে।

জানতে চাইলে হাসমত মাহমুদ তারিক বলেন, ‘কে মামা, কে আত্মীয় তা দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। রাজনীতির মাঠে সব ভিন্ন। দলীয় নেতা-কর্মীসহ নান্দাইলবাসীকে নিয়ে ভোটযুদ্ধে লড়ে যাব।’

বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণ যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।’

উল্লেখ্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।এরমধ্যে মামা-ভাগনে ছাড়াও আওয়ামী লীগ,স্বতন্ত্র,জাসদ ও তৃণমূল বিএনপির ৪ জন প্রার্থী রয়েছেন।


একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!