স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাওনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের প্রতিটি গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্রমিকলীগের সাবেক সভাপতি কলিম উদ্দিনের বাড়ি থেকে শুরু করে শিমলাপাড়া বীর মুক্তিযেদ্ধা শেখ ইলিয়াস উদ্দিনের বাড়ীসহ মাওনা ইউনিয়নের প্রতিটি গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। নারী সমাবেশে বক্তব্য দেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, সাবেক মেম্বার শহিদ সরকার, যুবলীগের সভাপতি কমর উদ্দিনসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আগামী নির্বাচনে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা অধ্যাপিকা রুমানা আলী টুসিসহস আওয়ামীলীগের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

