ঝালকাঠির রাজাপুরে নিজবাড়ির পুকুরের পানিতে ডুবে এক বছর বয়সী শিশু মুছা মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পোদ্দার হাওলা এলাকায় এ ঘটনা ঘটে। মুছা ওই এলাকার হযরত আলীর ছেলে।
রাজাপুর থানার ডিউটি অফিসার এএসআই আবুল কাসেম জানান, পরিবারের সকলের অগোচর নিজ বাড়ির পুকুরের পানিতে পরে গেলে খোজাখুজির একপর্যায়ে তাকে পেয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

