AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ ৪ জনের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ভোলা
১১:২৫ এএম, ১৭ মার্চ, ২০২৩

ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ ৪ জনের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও দুই অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতদের মধ্যে ২ জন শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

নিহতরা হলেন-দৌলতখান উপ‌জেলার জয়নগর ইউ‌নিয়‌নের জয়নগর গ্রা‌মের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও ক‌লেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫)

 

পুলিশ জানিয়েছে, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ভোলা চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হয়।

 

ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।  চালক ও দুর্ঘটনা কবলিত বাস আটক করেছে পুলিশ।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ.কম/এ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!