কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় শাপলা চত্বরস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি চাষী এম এ করিম, আবুল কালাম আজাদ, সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমি দুলাল ও যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার চাঁদ প্রমুখ।
এসময় বক্তরা পদ্মা সেতুসহ শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করতে সকল নেতা কর্মীদের পরামর্শ প্রদান করেন।
এছাড়াও কর্মসূচিতে মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ প্রায় ৮ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.হো/এস.আই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

