AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীনতা দিবসে রাজধানীতে বিশেষ নির্দেশনা দিল ডিএমপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২২ পিএম, ২৫ মার্চ, ২০২৬

স্বাধীনতা দিবসে রাজধানীতে বিশেষ নির্দেশনা দিল ডিএমপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্টকে ঘিরে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

প্যারেড স্কয়ার এলাকায় বিধিনিষেধ
অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার কেন্দ্রিক বেশ কয়েকটি সড়কে স্টিকারযুক্ত আমন্ত্রিত যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না। এসব সড়কের মধ্যে রয়েছে আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়ক, শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও এলাকা এবং পুরাতন গণভবন সংলগ্ন সড়কসমূহ।

ডাইভারশন ও বিকল্প পথ
উক্ত এলাকায় যানবাহন চলাচলে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন থাকবে। মিরপুর, ফার্মগেট, ধানমন্ডি ও মহাখালীগামী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি। বিশেষ করে বিজয়সরণি, উড়োজাহাজ ক্রসিং, লেক রোড ও মিরপুর রোড ব্যবহার করতে বলা হয়েছে।

বঙ্গভবন এলাকা নিয়ন্ত্রণ
বঙ্গভবনকে কেন্দ্র করে জিরো পয়েন্ট, গুলিস্তান, রাজউক, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকার বিভিন্ন সড়কে যান চলাচলে সীমাবদ্ধতা থাকবে। আমন্ত্রিত যানবাহন ছাড়া এসব সড়কে চলাচল বন্ধ থাকবে। বিকল্প হিসেবে শাপলা চত্বর, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ও হাইকোর্ট সংলগ্ন সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট
বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব ও পশ্চিম প্রান্তে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। এসময় শ্যামলী, মোহাম্মদপুর, শাহবাগ ও ধানমন্ডিগামী যানবাহনকে লেক রোড, বিজয় সরণি ও মিরপুর রোড হয়ে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি নাগরিকদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, এতে করে অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে এবং জনদুর্ভোগ কমবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!