AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঢাকা আইনজীবী সমিতি

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫৪ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

একইসঙ্গে সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন আইনজীবী নেতৃবৃন্দ। এ সময় খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়াকে যে মানুষ কিভাবে ভালোবাসা দিয়েছে, তা সারা বিশ্ব দেখেছে। আমরা নেত্রীর জান্নাত কামনা করছি। আমাদের নেত্রীর জানাযায় মানুষের যে ঢল হয়েছে, তা সারাবিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে রেকর্ড।

সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছে মানুষ, তারা খালেদা জিয়াকে কতটা ভালোবাসে। কারণ শেখ হাসিনা তাকে জেলে রেখে চিকিৎসা না দিয়ে খাবারে স্লো পয়জনিং দিয়ে তিলেতিলে মেরেছে। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুক।

জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘গত ৩০ ডিসেম্বর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশকে কাঁদিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার এ মৃত্যুতে সারা বিশ্ব কেঁদেছে।

আমরা আজ তার কবর জিয়ারত করলাম।আল্লাহর কাছে প্রিয় নেত্রীর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি। পাশাপাশি আগামী নির্বাচনে তার সুযোগ্য সন্তান যেন আপসহীন নেত্রীর আদর্শে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করতে পারে সেই দোয়া করি।’

 


একুশে সংবাদ/ওজি

Link copied!