AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৪ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৫

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে টানা আন্দোলন চলছে। বৃহস্পতিবার রাত থেকেই ছাত্র-জনতা শাহবাগ অবরোধ করে অবস্থান নেয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও আন্দোলন অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে সব শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা মোড়ের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে একযোগে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থী, চাকরিজীবীসহ নানা বয়সী মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

শান্তিনগর থেকে আন্দোলনে যোগ দেওয়া শরিফুল হাসান বলেন, ‘এক মাস আগেও এই শাহবাগেই হাদী ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলনে নেমেছিলাম। আজ তিনি নেই। তার হত্যার বিচার চেয়ে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে—এর চেয়ে বেদনাদায়ক কিছু হতে পারে না।’

আন্দোলনস্থলে বিভিন্ন ধরনের স্লোগান ধ্বনিত হচ্ছে। এর মধ্যে রয়েছে—‘এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘এক, দুই, তিন, চার—ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী—আজাদী, আজাদী’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘ভারতের দালালেরা—হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’সহ আরও নানা প্রতিবাদী স্লোগান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ছে বলে জানান আন্দোলনকারীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!