জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে আজ (৭ জুলাই) রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গতকাল (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস লাইন সরানোর কাজ চলবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নির্ধারিত এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে: টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন অঞ্চল, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।
তিতাস আরও জানিয়েছে, এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কমে যেতে পারে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

