ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রায় আড়াই মাস পর শনিবার (১১ জুলাই) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
এর আগে গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হল ডিবেটিং সোসাইটির নির্ধারিত ভোটারদের প্রত্যক্ষ ভোটে মডারেটর ও উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইয়াছিন আলী এবং সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের লাবিদ হোসেন ইফতি নির্বাচিত হন।
সংগঠন সূত্রে জানা যায়, দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও সাংগঠনিক পর্যালোচনার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল থেকে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যাতে সংগঠনের কার্যক্রমে সকল হলের অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটে। সভাপতি, সাধারণ সম্পাদক, মডারেটর, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতাদের সার্বিক পরামর্শে একটি ভারসাম্যপূর্ণ ও কর্মমুখী কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি রাহাত আব্দুল্লাহ, শোয়াইব বিন আসাদ ও রাবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা আরেফিন অথৈ ও মোওয়াব্বেজ রহমান জিম, সাংগঠনিক সম্পাদক মুমতাহিনা রিনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসান তারেক; দপ্তর সম্পাদক আজমেরী রহমান, সহকারী দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম আরাফাত, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মো. রাশেদ ইসলাম, বিতর্ক ও গবেষণা সম্পাদক নাজমুল করিম অর্ণব, সহকারী বিতর্ক ও গবেষণা সম্পাদক মুশফিকুর রহমান, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক শান্ত শিশির ইসলাম, সহকারী শিক্ষা ও প্রকাশনা সম্পাদক পাপিয়া সুলতানা মুক্তা, সাংস্কৃতিক সম্পাদক মারিয়ম আক্তার চৈতি, সাহিত্য সম্পাদক হিতুয়ারা খাতুন, প্রেস ও আইটি সম্পাদক তানিম তানভীর, সহকারী প্রেস ও আইটি সম্পাদক শাররি শক্তি ইউশা, গ্রন্থাগার সম্পাদক আশরাফুল ইসলাম। কার্য নির্বাহী সদস্যরা হলেন— জেরিন আক্তার মিম, সুমাইয়া সুলতানা, সাহারা আক্তার সিথি, হাম্মাদ তালুকদার, মিজানুর রহমান, ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং রাশেদুল ইসলাম রাকিব।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

