AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
১২:১৭ এএম, ১০ জুলাই, ২০২৬

পাবিপ্রবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পাস্টডিএস) এর উদ্যোগে শুরু হয়েছে ব্রিটিশ পার্লামেন্টারি আন্তঃবিশ্ববিদ্যালয়  বিতর্ক প্রতিযোগিতা। 

‎বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এ বিতর্ক প্রতিযোগীতা আরম্ভ হয়। এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ১২ টি দল। লটারির মাধ্যমে  প্রতিটি দলের মোট ২ জন করে বিতার্কিক নির্বাচন করা হয়। বিতর্ক প্রতিযোগীতায় রেজিট্রেশনের মাধ্যমে প্রতিটি টিম গঠন করা হয়। উক্ত বিতর্কে রয়েছে তিনটি ট্যাব রাউন্ড। এই রাউন্ডের পর নকআউট স্টেজ শুরু হবে।

‎এতে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্বী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলফি সানি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যরা।

‎পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি বলেন, ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক যুক্তি, বিশ্লেষণ, দলগত সমন্বয় ও ইংরেজি ভাষায় দক্ষতার অনন্য এক মঞ্চ। পাস্ট ডিবেটিং সোসাইটি সবসময় যুক্তিনির্ভর ও মুক্তচিন্তার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ, আর এই টুর্নামেন্ট সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, আয়োজক, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ। সকল প্রতিযোগীর জন্য শুভকামনা। যুক্তির আলোয় সমৃদ্ধ হোক আমাদের বিতর্কচর্চা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!