AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির প্রথম কমিটি ঘোষণা


Ekushey Sangbad
জাবিপ্রবি প্রতিনিধি
১২:৪৬ পিএম, ৮ জুলাই, ২০২৬

জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির প্রথম কমিটি ঘোষণা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির প্রথম আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (৬ জুলাই) এক বছরের জন্য এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের সময় জাবিপ্রবিতে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি সামনের সারিতে ভূমিকা পালন করেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সদস্যসচিব মামুনুর রশীদ ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আংশিক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান এবং তারিফুল ইসলাম শরীফকে।

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকারকে। যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন সজীব ইসলাম, যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) হয়েছেন লিমন ভূঁইয়া এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে মনির আহমেদকে।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!