AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরী‍‍` এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৩:১২ পিএম, ৩০ জুন, ২০২৬

তরী‍‍` এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‍‍`তরী‍‍`-এর উদ্যোগে সহযোগিতা করে শিশু স্বর্গ ফাউন্ডেশন, পঞ্চগড় এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

‎সোমবার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
‎এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন তরীর সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেজানসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

‎তরীর সভাপতি জহিরুল ইসলাম বলেন, “শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা বিশ্বাস করি, একটি ছোট সহায়তাও একটি শিশুর স্বপ্ন পূরণের পথে বড় অনুপ্রেরণা হতে পারে। শিশুদের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। তরী বরাবরই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”

‎সংগঠনের সাধারণ সম্পাদক সেজান বলেন, “আজ শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা চাই, কোনো শিশু যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে।”

‎ব্যাগ পেয়ে শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এ সময় স্বেচ্ছাসেবীরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

‎উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত তরী দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একুশে সংবাদ/এ.জে

Link copied!