জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ১৬ তম আবর্তনের শিক্ষার্থী পাপুন চন্দ্র অধিকারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগ ১৭ তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল পারভেজ।
কমিটির নব-নির্বাচিত সভাপতি পাপুন চন্দ্র অধিকারী তার প্রতিক্রিয়ায় বলেন : `` পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংসদের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। এই আস্থার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
সিনিয়রদের অভিজ্ঞতা ও সকলের সহযোগিতাকে সঙ্গে নিয়ে পঞ্চগড় থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণ, সমস্যা সমাধান এবং সংগঠনকে আরও গতিশীল করতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।``
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ বলেন : "সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।`
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও শিক্ষক উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক বলেন, “পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ সবসময় শিক্ষার্থীদের ঐক্য, সহমর্মিতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নবগঠিত কমিটির সদস্যরা সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। শিক্ষার্থীদের কল্যাণে তাদের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে থাকবো।”
প্রসঙ্গত, পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

