AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন



পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)) শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার ঘটনাকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম-এর পদত্যাগের দাবিতে আন্দোলন চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার  (১৪ মে ) সকাল ৯টা থেকে ছাত্রদল ও বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাদের একমাত্র দাবি উপাচার্যের পদত্যাগ। আন্দোলনের অংশ হিসেবে গতকাল উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন ও ভিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিক দলের ৯ জন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান বলেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বেশ কয়েকজন আহত হন। হামলাকারীদের গ্রেপ্তার এবং উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা করেছেন। ওই রাতেই গোলাম কিবরিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!