জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল ফাউন্ডেশন-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী ইউনিটের ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২৪ জুলাই ২০২৬ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম. আমীরুল হক পারভেজ চৌধুরী এ কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে মধুসূদন মন্ডল সভাপতি এবং মো. আব্দুস সাদেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে সোহেল রানা ও আদিব ইসলাম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিপন মিস্ত্রি ও শফিউল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুপূর্বা সরকার, জয় প্রকাশ মণ্ডল ও নিলয় কুমার মন্ডল, দপ্তর সম্পাদক মোহাম্মদ তুষার এবং দপ্তর উপ-সম্পাদক মো. আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হিসাবরক্ষক সম্পাদক মোহাম্মদ গোলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সুরত আলম, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক এস এম সিয়াম, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক জগন্নাথ মিস্ত্রি, উপ-সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক সোহেল রানা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মুকুল রানা, উপ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ফাহিম ফোরকান,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আকাশ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু রায়হান, রক্তদান বিষয়ক সম্পাদক সুজন হালদার, উপ-রক্তদান বিষয়ক সম্পাদক শাহরিয়ার জাবির, ধূমপান ও মাদক নিরোধ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম,
অনুষ্ঠান ও কর্মসূচি বিষয়ক সম্পাদক ইমরান শাহেদ, উপ-অনুষ্ঠান ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাহি জি চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা তামান্না, উপ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেরুন্নেছা পায়েল,
ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকেয়া আক্তার, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া এবং সদস্য হিসেবে জাকিয়া আফরিন, সাদিয়া সুলতানা সূচী, আবুল মুনসুর জাবেদ ও মোহাম্মদ সাদেক নির্বাচিত হয়েছেন।
"সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার"-এই স্লোগানকে ধারণ করে উপকূল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, রক্তদান, বৃক্ষরোপণ ও তালবীজ বপন, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ সচেতনতা এবং উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

