AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত



বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা জনপ্রিয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন (বাউএটিএইচ) আয়োজিত বার্ষিক গেট-টুগেদার ও ভর্তি মৌসুম মূল্যায়ন অনুষ্ঠান ‘সমীক্ষণ ১.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠানটির শুরু হয়। কেক কেটে উদ্বোধনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের বিভিন্ন লেভেলের স্বেচ্ছাসেবক ও সদস্যরা।

২০১৫ সাল থেকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের পাশে থেকে নির্ভরযোগ্য তথ্য, বাস্তবসম্মত পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছে এই প্ল্যাটফর্ম। ভর্তি মৌসুম শেষে এমন একটি আয়োজন করে, যেখানে শুধু আনন্দ-ফুর্তি নয়, পুরো মৌসুমের সাফল্য-ব্যর্থতা নিয়ে খোলামেলা পর্যালোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে বিনোদনমূলক নানা আয়োজন রাখা হয়েছিল। বাকৃবিভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠেন সবাই। এছাড়া ‘বালিশ বদল’, ‘বল ইন বাকেট’সহ বিভিন্ন মজার গেম এবং লটারি পর্ব ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জগন্নাথ, ফুয়াদ ও বর্ষা। উপস্থিত সবাইকে দেওয়া হয় বাউএটিএইচের প্রিমিয়াম টি-শার্ট।

বিশেষ করে লেভেল ১.২-এর অ্যাকটিভ সদস্যদের জন্য রাখা হয় শুভেচ্ছা উপহার এবং অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনের মূল আকর্ষণ ছিল সদ্য সমাপ্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনা। স্বেচ্ছাসেবকরা খোলামেলা আলোচনায় অংশ নিয়ে প্ল্যাটফর্মের অর্জন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কতটা সফল হয়েছে, কোন কোন ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে এবং আগামী মৌসুমে কীভাবে আরও ভালো করা যায় এসব বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।

সিনিয়র এডমিন মো. লিমন মিয়া বলেন, “বাউএটিএইচ সম্পূর্ণ বাকৃবির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। কৃষিগুচ্ছের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঠিক ও সময়োপযোগী তথ্য, সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় গাইডলাইন প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। প্রতি ভর্তি মৌসুম শেষে আমরা এ ধরনের গেট-টুগেদারের আয়োজন করি যাতে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয় এবং গত মৌসুমের কার্যক্রমগুলোকে বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া যায়।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!