AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৫ পিএম, ১৩ মে, ২০২৬

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বিয়ে করেছেন।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।

জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান ও উপস্থিত নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!