AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিটারে ‘বিয়ন্ড দ্য মেশিন’ চূড়ান্ত পর্ব সম্পন্ন


Ekushey Sangbad
নিটার প্রতিনিধি
০৯:৩২ পিএম, ২৯ এপ্রিল, ২০২৬

নিটারে ‘বিয়ন্ড দ্য মেশিন’ চূড়ান্ত পর্ব সম্পন্ন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে আইপিই সোসাইটি অব নিটারের আয়োজনে আজ বুধবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বিয়ন্ড দ্য মেশিন কেস কম্পিটিশন ২০২৬’-এর বহুল প্রতীক্ষিত চূড়ান্ত পর্ব।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রাথমিক ও বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মোট পাঁচটি দল নির্বাচিত হয়-টিম অরোহী, টিম প্ল্যান বি, টিম বেপসায়ী, টিম এনওয়াইএক্স ট্রায়াম এবং টিম অ্যাক্টিভ খেজুরটেক। তবে বিশেষ কারণে একটি দল অংশগ্রহণ করতে না পারায় চারটি দল তাদের প্রেজেন্টেশন সম্পন্ন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বিচারকদের সামনে উপস্থাপন করে। টিম প্ল্যান বি তাদের প্রজেক্টে ‘লিন ম্যানুফ্যাকচারিং’-এর ওপর গুরুত্বারোপ করে, যার মাধ্যমে অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব।

টিম অরোহী ‘ওয়েস্ট রিডাকশন’-এর মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার কৌশল তুলে ধরে। টিম বেপসায়ী ‘টোটাল কস্ট অপ্টিমাইজেশন’ এবং জনশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কারখানার কার্যকারিতা বৃদ্ধির দিক নির্দেশনা প্রদান করে।

অন্যদিকে, টিম এনওয়াইএক্স ট্রায়াম তাদের উপস্থাপনায় ‘ব্যালান্সড লাইন ক্যাপাসিটি (বিএলসি)’ এবং ভবিষ্যতে ‘সেলুলার প্রোডাকশন ইউনিট’-এর প্রয়োগের মাধ্যমে শিল্পের প্রবৃদ্ধির রূপরেখা তুলে ধরে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রায়হান আহমেদ জয়, সহকারী অধ্যাপক মোঃ ফাতেহ আলী খান পান্নি, প্রভাষক মোঃ আল আমিন এবং প্রভাষক মারজান হাসান নাঈম। প্রতিযোগিতা শেষে বিচারক মণ্ডলী ও অ্যালামনাই সদস্যরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম প্ল্যান বি। প্রথম রানারআপ হয় টিম বেপসায়ী এবং দ্বিতীয় রানারআপ হয় টিম অরোহী।

এছাড়াও কনটেন্ট রাইটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোঃ শাহিদুজ্জামান, প্রথম রানারআপ রাফি বিশ্বাস এবং দ্বিতীয় রানারআপ মোঃ আতিক শাহরিয়ার।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!