AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে খাবারের মান যাচাইয়ে ক্যাম্পাস সংলগ্ন হোটেলগুলোতে পরিদর্শন



যবিপ্রবিতে খাবারের মান যাচাইয়ে ক্যাম্পাস সংলগ্ন হোটেলগুলোতে পরিদর্শন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং আশপাশের হোটেলগুলোতে খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর। ২৬ শে এপ্রিল (রবিবার) দুপুরে এ পর্যবেক্ষণে অভিযান চালানো হয়।

এ সময় একাধিক হোটেলের রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে সংশ্লিষ্ট হোটেল মালিকদের সতর্ক করা হয় এবং দ্রুত পরিবেশ উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা ক্যাম্পাস সংলগ্ন দোকানগুলোতে পরিদর্শন অভিযান চালাই। কিছু দোকান পরিষ্কার থাকলেও বেশ কয়েকটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে খাবারের পাত্র অপরিষ্কার পাওয়া যায়। সংশ্লিষ্টদের সতর্ক করে কয়েকদিন সময় দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং করা হবে। নির্ধারিত সময়ে উন্নতি না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!