AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে চাটগাঁইয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০২:১৩ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

পাবিপ্রবিতে চাটগাঁইয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘চাটগাঁইয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পাবিপ্রবি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শেখ মোহাম্মদ সাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আকতারুজ্জামান।

গত শনিবার (১১ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আরাফাতুজ্জামান, মোহাম্মদ রিয়াদ, সাইদ শাহরিয়ার তুষার ও হুজাইফ বিন ফরিদ; সাংগঠনিক সম্পাদক দীপ্ত দেওয়ানজি; যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ সিকদার ও আশফাক উদ্দিন সাকিব; প্রচার সম্পাদক অক্ষয় শ্যাম; দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফি আইমান; সহ-সাংগঠনিক সম্পাদক অনিক কান্তি দে; অর্থ সম্পাদক দেওয়ান তানভীর আহমেদ; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাবির হাসান রাহাদ; নারী বিষয়ক সম্পাদক তাহমিনা ফারজানা জিনিয়া; পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক স্বস্তিদেব গুহ ও আতিক ওয়াসিফ সাহিল; শিক্ষা বিষয়ক সম্পাদক ইনতিসার ইবতিদাহ্ ও অর্পণ দেব; সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন মুনিয়া ও আনিকা তাসনিম বর্ষা।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন স্থাপত্য বিভাগের প্রভাষক সনজিত কুমার নাথ। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম ও তানভীর মাহমুদ চৌধুরী।

নতুন কমিটির নেতারা সংগঠনকে আরও গতিশীল ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!