AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নতুন কমিটির নেতৃত্বে সুমাইয়া-আইরিন


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০২:৩৪ পিএম, ১ এপ্রিল, ২০২৬

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নতুন কমিটির নেতৃত্বে সুমাইয়া-আইরিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে গঠিত সংগঠন ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (হীয়া) এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন বাংলা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আইরিন সুলতানা (আঁখি)।

মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একবছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়। সংগঠনটির এটি দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি।

কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তানহা রাশীদ (অ্যাডমিন), ইসরাত জাহান (এডুকেশন), মোঃ মাহমুদুল হাসান কিরণ (স্পোর্টস), শামীমা আক্তার (ইনক্লুশন), জান্নাতুল ফিরদাউস আনজুম (আউটরিচ), তামান্না হাসান ঐশী (কালচারাল অ্যাফেয়ার্স) এবং সৈয়দা অনন্যা ফারিয়া (এমপাওয়ারমেন্ট)।

এছাড়াও কমিটিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান হোসেন। জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মোহাম্মদ মুন্না, সাথী রায় ও মাহিদুল ইসলাম তাশদিদ।

কমিটির বিভিন্ন শাখার প্রধানের দায়িত্ব পালন করবেন শামা দেবনাথ (ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং), আনিকা তাজ দিশা (এডুকেশন অ্যান্ড রিসার্চ), শেখ কৌশিক জামান ধ্রুব (কর্পোরেট আউটরিচ), শ্রাবস্তী কর্মকার শাইবা (ট্রেনিং),মোঃ আব্দুল্লাহ আলিফ (ওয়েলফেয়ার), হুমায়রা আহসান মালিহা (এইচআর), সুদীপ্ত পাল দুর্জয় (অপারেশনস), আঁখি আক্তার (অ্যাডমিন),মেহরাব হাসান সিদ্দিকী নিশান (কমিউনিকেশন্স), ফেরদৌসী আক্তার (অ্যাক্সেসিবিলিটি), মোঃ সাদ্দাম আলী (ব্রেইল অ্যান্ড অডিও লাইব্রেরি ), মোঃ ইয়াসিন(প্যারা-স্পোর্টস), আসফিয়া তাসনীম রুহী (জেন্ডার সেনসিটিভিটি), নাফিস হাসনাত নিবিড় (টেকনোলজি), মহিনী আক্তার তামিম (কালচারাল অ্যাক্টিভিটিজ) এবং প্রীতিকা দাস(কো-অর্ডিনেশন)।

তাছাড়াও সংগঠনটির মাঠপর্যায়ের কার্যক্রম এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন খালিদ আহসান নাবিদ (সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং), ইসরাত জাহান তৃষা (কমিউনিকেশন অ্যাক্সেস অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ), মোঃ তাহমিদুর রহমান (মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন), দিদারুল ইসলাম (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন), মোঃ ফয়সাল আহমেদ (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট), নাঈমুল হাসান শুভ (ইভেন্টস অ্যান্ড লজিস্টিকস), মাহিয়া আক্তার (টিম কো-অর্ডিনেশন এন্ড মেন্টরশিপ), মুয়ায বিন আযাদ (ভলান্টিয়ার রেকর্ডস), মোঃ তারেক আহাম্মেদ (ইভেন্ট প্ল্যানিং), শারাফাত শারিক(ডিজিটাল মিডিয়া),আউয়াল হোসাইন আরাফাত (ডিজিটাল মিডিয়া)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিবৃতিতে জানান, প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়; বরং আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর একটি সহানুভূতিশীল ও সমতার ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এবং নতুন কমিটি এ ধারাবাহিকতা আরও জোরদার করবে।আমরা প্রত্যাশা করি, আমাদের এই কার্যক্রম সংগঠনটিকে আরও গতিশীল, কার্যকর এবং একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটির প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার হীয়া বলেন, “আগামী দিনগুলোতে ক্যাম্পাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে আমরা আরও সক্রিয় ভূমিকা পালন করব। বর্তমান কমিটি শিক্ষা, ক্রীড়া, ক্ষমতায়ন ও সংস্কৃতি—এই চারটি মূল স্তম্ভকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, ক্রীড়া ও সাংস্কৃতিক অংশগ্রহণ এবং সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবে।”

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!