কবি নজরুল সরকারি কলেজে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির (সিলেট বিভাগ) উদ্যোগে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১মার্চ) কলেজের ইকরাম হোসেন কাউছার ভবনের ৪০৪ নাম্বার কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এর্টনি জেনারেল মীর নূরুননবী উজ্জ্বল, সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির প্রধান নির্বাহী শাহীন আহমেদ খান।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান, ইসলামী ছাত্রআন্দোলন কবি নজরুল সরকারি কলেজ শাখার সাহিত্য সম্পাদক মেহেদী হাসান কামরুল।
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তানভীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

