AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে জবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে ৭ রুটে বিশেষ বাস সার্ভিস


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৪:৪৫ পিএম, ১০ মার্চ, ২০২৬

ঈদে জবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে ৭ রুটে বিশেষ বাস সার্ভিস

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ মার্চ ২০২৬ (শনিবার) সকাল ৮টায় জবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রুটে বিশেষ বাস ছেড়ে যাবে। পরিবহন দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, শিক্ষার্থীদের সুবিধার্থে ৭টি রুটে বাস পরিচালনা করা হবে।

রুট ও স্টপেজসমূহ—

১. খুলনা বিভাগ:
জবি (ক্যাম্পাস) → পদ্মা সেতু → ভাঙ্গা → ফরিদপুর (রাজবাড়ী মোড়) → মাগুরা (ভায়না মোড়) → যশোর (মনিহার) → খুলনা → জবি (ক্যাম্পাস)।

২. বরিশাল বিভাগ:
জবি (ক্যাম্পাস) → পদ্মা সেতু → ফরিদপুর (ভাটিয়াপাড়া মোড়) → গোপালগঞ্জ → পিরোজপুর → বরিশাল → জবি (ক্যাম্পাস)।

৩. রংপুর বিভাগ:
জবি (ক্যাম্পাস) → গাবতলী → মিরপুর (ডিওএইচএস বিআইএম) → বগুড়া → রংপুর → জবি (ক্যাম্পাস)।

   অন্য একটি বাস:
জবি (ক্যাম্পাস) → বগুড়া → গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) → দিনাজপুর → বিরামপুর → ফুলবাড়ী → সৈয়দপুর → রংপুর → জবি (ক্যাম্পাস)।

৪. রাজশাহী বিভাগ:
জবি (ক্যাম্পাস) → ঢাকা → সিরাজগঞ্জ → নাটোর → রাজশাহী → জবি (ক্যাম্পাস)।

৫. চট্টগ্রাম বিভাগ:
জবি (ক্যাম্পাস) → কুমিল্লা (আমিরাবাদ) → চাঁদপুর (হাজীগঞ্জ) → লক্ষ্মীপুর (রামগঞ্জ) → ফেনী → চট্টগ্রাম → জবি (ক্যাম্পাস)।

   অন্য একটি বাস:
জবি (ক্যাম্পাস) → কুমিল্লা → ফেনী → চট্টগ্রাম → জবি (ক্যাম্পাস)।

৬. সিলেট বিভাগ:
জবি (ক্যাম্পাস) → নারায়ণগঞ্জ → ব্রাহ্মণবাড়িয়া (বিশ্বরোড) → হবিগঞ্জ (মাধবপুর, শায়েস্তাগঞ্জ) → মৌলভীবাজার (শেরপুর) → সিলেট → জবি (ক্যাম্পাস)।

৭. ময়মনসিংহ বিভাগ:
জবি (ক্যাম্পাস) → গাজীপুর (রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট) → কিশোরগঞ্জ (ভৈরব) → ময়মনসিংহ (দেওহাট) → ঈশ্বরগঞ্জ → ময়মনসিংহ (বাইপাস) → জবি (ক্যাম্পাস)

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঈদে ঘরমুখো শিক্ষার্থীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে এ বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে শিক্ষার্থীদের ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!