AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে শিক্ষক সংগঠনগুলোর শোক; বিচার দাবি


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৭:৫৫ পিএম, ৫ মার্চ, ২০২৬

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে শিক্ষক সংগঠনগুলোর শোক; বিচার দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগনগুলোর নোতারা।

বুধবার (৫ মার্চ) পৃথক শোকবার্তা ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ এবং গ্রিন ফোরাম এ শোক ও নিন্দা জানায়।

শোকবার্তায় শিক্ষক সংগঠনগুলোর নেতারা বলেন, আসমা সাদিয়া রুনা ছিলেন অত্যন্ত নম্র, বিনয়ী, সৎ ও নিষ্ঠাবান একজন প্রাজ্ঞ শিক্ষক। বিভাগীয় সভাপতির দায়িত্ব পালনকালে বিভাগের সার্বিক উন্নয়নে তার অবদান ছিল প্রশংসনীয়। গতকাল বুধবার তার বিভাগের বদলিকৃত কর্মচারী ফজলুর রহমান অস্ত্রের আঘাতে নৃশংসভাবে হত্যা করে।

বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার পবিত্র অঙ্গনে নিজ অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় একজন শিক্ষককে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক, ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিহত শিক্ষিকার চাকরি সংক্রান্ত সব পাওনা দ্রুত পরিশোধসহ বিশ্ববিদ্যালয়ে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এর আগে, গতকাল বুধবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়নাতদন্ত করা হয়। পরে বাদ জোহর কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!