পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সিলেট বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো:ফয়সাল আহমেদ রুবেল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি দাস।
বৃহস্পতিবার সংগঠনটির উপদেষ্টাগণের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা রেদোয়ান আহমেদ এবং সুপ্রিম চন্দ্র সরকার। উপদেষ্টা মন্ডলীর সদস্য তপন দাস, প্রিন্স ভট্টাচার্য,হুমায়ুন কবির, মফিদুল ইসলাম,তালুকদার মো: শামস আফ্রিদি,মো: নুর আলম, তাহমিদ মাহফুজ, রাকিবুল হাসান, সজিব দাস, মহিমার্মন পাল মিথুন, জান্নাতুল ইসলাম,অমিত চন্দ,মেহজাবিন সুমাইয়া।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামিল আহমেদ, তনু চন্দ্র দাস,আল মাজেদ এবং অভিজিৎ সিংহ। সাংগঠনিক সম্পাদক উর্মিলা দেব রায় , যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত কবিতা, আ.ন.ম জান্নাতুল আনসারী, রাহাত আহমেদ, সজীব আহমেদ, তাসনিক হাসান উজ্জ্বল,স্বপ্নীল চৌধুরী , সাংগঠনিক সম্পাদক উর্মিলা দেব রায়,সহ-সাংগঠনিক সম্পাদক অরিজিৎ বিশ্বাস অনির্বাণ।
অর্থ সম্পাদক ঋত্বিক তালুকদার, সহ-অর্থ সম্পাদক হাবিবুর রহমান সেজান।প্রচার সম্পাদক
মোঃ আব্দুলাহ আল মামুন, সহ-প্রচার সম্পাদক জান্নাত-উল ফেরদৌস জেরিন, দপ্তর সম্পাদক কে.এম নাজিম উদ্দিন নাইম, সহ-দপ্তর সম্পাদক শিমু রানী তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক, সুদীপা দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুলাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন তাসলিম, সহ-ক্রীড়া সম্পাদক, আজহারুল ইসলাম,ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক মারিয়াম সুলতানা যুথি ওমোছাঃ ফাতেমা ইয়াছমিন।
সভাপতির বলেন, সিলেট জেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য সমিতির সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
আমি আশা করি, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সমিতিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো। সিলেট জেলার উন্নয়ন, ঐতিহ্য রক্ষা এবং সদস্যদের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক বলেন, সিলেট জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সমিতির সকল সদস্যদের আস্থা ও ভালোবাসা আমার জন্য বড় প্রেরণা।
আমি সভাপতি ও অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সেবামুখী করতে কাজ করবো। ঐক্য, সহযোগিতা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

