AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াতের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি শিবির সভাপতি


Ekushey Sangbad
জাবিপ্রবি প্রতিনিধি
০৭:৩০ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি শিবির সভাপতি

জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রথমবার প্রকাশ্যে এসেছেন জাবিপ্রবি শাখার ইসলামী ছাত্রশিবির সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ।

রবিবার (১ ফেব্রুয়ারি) শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তাকে সভাপতি হিসেবে পরিচয় করিয়ে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। জনাকীর্ণ সভায় হাফেজ মো. মামুনুর রশিদ বিগত সরকারের কর্মকাণ্ড ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘‘গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে আমরা ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। তবে স্বাধীনতাকে ধূলিসাৎ করতে একটি গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করছে।’’ তিনি আরও সতর্ক করেন, ‘‘নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে ছাত্র-জনতা তা রুখে দেবে।’’

বক্তব্যের শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করে জামালপুরের উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানান।

সূত্র জানায়, হাফেজ মো. মামুনুর রশিদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাহাদ আহমদ। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও, শিবিরের কমিটি প্রকাশ্যে আসছে ধাপে ধাপে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস এস এম ফরহাদ। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!