AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র চাকমা


Ekushey Sangbad
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,(ঢাবি)
০৭:৫৭ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র চাকমা

নানা সমালোচনা ও বিতর্কের প্রেক্ষাপটে পদত্যাগের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, আপাতত পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ডাকসু থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

সর্বমিত্র চাকমা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অনুরোধের কারণেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তার ভাষায়, “অনেক শিক্ষার্থী আমাকে জানিয়েছেন, এই মুহূর্তে পদত্যাগ করলে তা গণবিরোধী সিদ্ধান্ত হবে। তারা চাচ্ছেন আমি বিরোধী মহলের চাপ উপেক্ষা করে দায়িত্ব পালন চালিয়ে যাই।”

তিনি আরও দাবি করেন, এখন পদত্যাগ করলে তা শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের ‘প্রতারণা’ হবে। পাশাপাশি গঠনতান্ত্রিক জটিলতার কথাও উল্লেখ করেন তিনি, যদিও নির্দিষ্ট কোনো ধারার ব্যাখ্যা দেননি।

তবে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্য পদত্যাগ করলে উপ-নির্বাচনের মাধ্যমে শূন্য পদ পূরণের বিধান রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সর্বমিত্র চাকমা সম্প্রতি খেলার মাঠে একদল কিশোরকে কান ধরে উঠবস করানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তার নাম উঠে আসে।

পদত্যাগের ঘোষণা দেওয়ার মাত্র দুই দিনের মাথায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!