AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৪১ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

পুলিশের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ব্যবহার করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা কলেজ এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঢাকা কলেজ চত্বরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর রোডের নিউমার্কেট অংশজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষের জেরে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে ঢাকা কলেজের অন্তত সাতজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। তাদের দাবি, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী চায়নিজ কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

উল্লেখ্য, এর আগেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ গত বছরের ৯ নভেম্বর পুলিশ ও কলেজ প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে একটি মৌখিক সমঝোতা হয়। ওই সময় দুই কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বের প্রতীকী অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন।

তবে এক মাসের মধ্যেই সেই সমঝোতা ভেঙে আবারও সহিংসতায় জড়িয়ে পড়ায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে
 

Link copied!