সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম. মাহবুব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আসাদ-উদ-দৌল্লা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মাহবুব বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সর্বোচ্চ পদ। তাছাড়া ভেটেরিনারি অনুষদ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরোনো অনুষদ এবং এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এই অনুষদের ডিন হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করবেন।
উল্লেখ্য, তিনি ভেটেরিনারি অনুষদের দশম ডিন হিসেবে সদ্য সাবেক ডিন অধ্যাপক ডা. মো. সিদ্দিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন। অধ্যাপক ড. এ.এস.এম. মাহবুব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদ থেকে স্নাতক এবং পোল্ট্রি সায়েন্সে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

