AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতিরিক্ত সময়ে স্পেন–আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল, এনজোর লাল কার্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২২ এএম, ২০ জুলাই, ২০২৬

অতিরিক্ত সময়ে স্পেন–আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল, এনজোর লাল কার্ড

রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি স্পেন ও আর্জেন্টিনা। গোলশূন্য সমতায় শেষ হওয়া নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ের শুরুতেই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পেনের পাউ কুবারসিকে ফাউল করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। একই ঘটনায় মাঠের বাইরে থেকে প্রতিবাদের কারণে হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

পুরো ম্যাচজুড়েই স্পেন বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দৃঢ়তা দেখিয়ে ম্যাচে সমতা ধরে রাখে। অন্যদিকে আর্জেন্টিনাও সীমিত সুযোগ থেকে গোল আদায় করতে পারেনি।

এদিকে ম্যাচ চলাকালে বিব্রতকর এক পরিসংখ্যানও গড়ে আর্জেন্টিনা। পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটার তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের বিস্তারিত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা একটিও শট নিতে পারেনি।

আরও একটি বিরল রেকর্ডে নাম লেখায় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে একবারও বল স্পর্শ করতে পারেনি তারা। এর আগে ১৯৯০ সালের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। পরে ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সও প্রথমার্ধে প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করতে পারেনি। এবার সেই তালিকায় যুক্ত হলো ২০২৬ সালের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার নাম।

গোলশূন্য সমতা, কঠোর লড়াই এবং এক লাল কার্ড—সব মিলিয়ে নাটকীয় আবহেই বিশ্বকাপ ফাইনাল গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!