AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনা-মিশর ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৭ পিএম, ৭ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আফ্রিকার প্রতিনিধি মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

শেষ ষোলোতে ওঠার পথে আর্জেন্টিনা নিজেদের সব ম্যাচেই জয় পেয়েছে। অন্যদিকে, মিশর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস-এ।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও সরাসরি ম্যাচ দেখা যাবে। এ জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে নিচের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যাবে—MyRobi (মাইরবি) অ্যাপ, Toffee (টফি), Bioscope (বায়োস্কোপ) ।

সাবস্ক্রিপশন সক্রিয় থাকলে এসব প্ল্যাটফর্মে অনলাইনে সরাসরি আর্জেন্টিনা-মিশর ম্যাচ উপভোগ করা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!