AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৩৪ পিএম, ২৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস

দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে চলমান সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টই ইংল্যান্ডের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

রোববার (২৮ জুন) দিনের খেলা শুরুর আগে সতীর্থদের এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের নিজের অবসরের সিদ্ধান্ত জানান ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস, যা ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করেছে।

ড্রেসিংরুমে দেওয়া আবেগঘন বক্তব্যে স্টোকস বলেন, ইংল্যান্ডের হয়ে খেলতে গিয়ে তিনি সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। শেষ ম্যাচেও একইভাবে দলের জন্য সবকিছু দিতে চান। পাশাপাশি শেষ দুই দিনে সতীর্থদেরও শতভাগ নিবেদন নিয়ে খেলার আহ্বান জানান তিনি।

২০১১ সালে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় স্টোকসের। এরপর ২০১৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড অ্যাশেজে টেস্ট অভিষেক করেন। ২০২২ সালের এপ্রিলে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব গ্রহণ করেন এবং নেতৃত্ব দেন ৪৪টি টেস্টে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে স্টোকস খেলেছেন ১২২টি টেস্ট, ১১৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট-বল হাতে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুণের জন্যও তিনি ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল ও প্রভাবশালী ক্রিকেটার হিসেবে বিবেচিত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!