AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ, ১১৬ রানেই নেই ৬ উইকেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫১ পিএম, ১৬ মে, ২০২৬

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ, ১১৬ রানেই নেই ৬ উইকেট

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বড় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতিতে ৩ উইকেটে ১০১ রান নিয়ে মাঠে ফেরার পর দ্রুত আরও তিনটি উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেছেন পাকিস্তানি পেসাররা। মোহাম্মদ আব্বাসের সুইং সামলাতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দেন শান্ত। ২৯ রান করে বিদায় নেন তিনি।

এরপর খুররম শেহজাদের বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার করেন ২৩ রান। আর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান তিনি।

অভিষেক ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিং করছিলেন তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। আব্বাসের বলে টপ এজ হয়ে ক্যাচ দেন তিনি। ৩৪ বলে ২৬ রান করেন তানজিদ।

মিরপুর টেস্টে জোড়া হাফসেঞ্চুরি করা মুমিনুল হকও শুরুটা ভালো করেছিলেন। কিন্তু খুররম শেহজাদের ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ২২ রান করেন মুমিনুল।

শুরুর ছয় ব্যাটারের দ্রুত বিদায়ে বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ। এখন লোয়ার অর্ডারের ওপর নির্ভর করছে দলের সংগ্রহ কতদূর এগোবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!