সিলেট টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর এবার সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও।
মিরপুর টেস্টে ব্যাট হাতে হতাশ করা মাহমুদুল হাসান জয় সিলেটেও ব্যর্থ হয়েছেন। ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান তিনি। মিরপুরে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ১৩ রান।
অন্যদিকে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম শুরুতে আত্মবিশ্বাসী ব্যাটিং করছিলেন। কয়েকটি দৃষ্টিনন্দন শটেও রান তুলছিলেন তিনি। তবে আগ্রাসী খেলতে গিয়ে শেষ পর্যন্ত উইকেট বিলিয়ে দেন এই বাঁহাতি ওপেনার। উড়ন্ত শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।
দলের বিপর্যয়ের মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন মুমিনুল হক। মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ব্যাটার সিলেটেও সাবলীল ছিলেন। তবে খুররম শেহজাদের ভেতরে ঢোকা বলে লাইন মিস করে বোল্ড হন তিনি। ২২ রান করে থামতে হয় তাকে।
শুরুর ধাক্কায় দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। এখন মিডল অর্ডারের ব্যাটারদের ওপরই বড় সংগ্রহ গড়ার দায়িত্ব।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

