AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৯ পিএম, ১৩ মে, ২০২৬

বিসিবি নির্বাচনে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ.বি.এম. এহসানুল মামুন।

বিসিবি জানিয়েছে, এই কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে। নির্বাচন সংশ্লিষ্ট সব কাজ প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, বোর্ডের হাতে ৯০ দিন সময় থাকলেও ৬০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!