AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রেটেস্ট শো অন আর্থ’ এ আবারও শাকিরা, টিজার প্রকাশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৭ পিএম, ৮ মে, ২০২৬

গ্রেটেস্ট শো অন আর্থ’ এ আবারও শাকিরা, টিজার প্রকাশ

গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে বিশ্বকাপের অফিসিয়াল গানের নতুন টিজার প্রকাশ করেছেন কলম্বিয়ান পপস্টার শাকিরা।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা ১ মিনিট ৭ সেকেন্ডের ওই টিজারে তাকে দেখা যায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করতে।

টিজারে শোনা যায় তার কণ্ঠে ‘হেয়ার ইন দিস প্লেস ইউ বিলং’ লাইনটি। একই সঙ্গে সেখানে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়কেও ট্যাগ করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে গানটির পুরুষ কণ্ঠে তিনিই থাকছেন।

পুরো গানটি প্রকাশ করা হবে আগামী ১৪ মে। টিজার প্রকাশের পর থেকেই নতুন এই বিশ্বকাপ অ্যান্থেম নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে বিশ্বকাপের অফিসিয়াল গানের ইতিহাসে একাধিকবার যুক্ত হয়েছেন শাকিরা। বিশেষ করে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ গানটি তাকে বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। গানটি আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে আছে।

এছাড়া ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়, আর সে আসরের সমাপনী অনুষ্ঠানে তার পারফরম্যান্সও দর্শকদের নজর কাড়ে। আরও আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও তিনি তার ‘হিপস ডোন্ট লাই’ গান দিয়ে মঞ্চ মাতিয়েছিলেন।

এবার তিন আসর ও ১৬ বছর পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে ফিরছেন এই কলম্বিয়ান তারকা, সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছেন বার্না বয়।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!