AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৪৯ পিএম, ২ মে, ২০২৬

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টম ল্যাথাম। ফলে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়, প্রথম ম্যাচে দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

শনিবার (২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।
সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখে ১৮৩ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ। পরে সিরিজের দ্বিতীয় ম্যাচ কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। এমনকি টসও হতে পারেনি।

সিরিজের প্রথম ম্যাচটি জিতে যাওয়ায় আর দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের এই সিরিজ হারার কোনো ঝুঁকিই নেই। নিউজিল্যান্ড জিতলে সিরিজ হবে ১-১ সমতায় ড্র।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!