AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:১৬ এএম, ২ মে, ২০২৬

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের সামনে এটি সিরিজ নিশ্চিত করার সুযোগ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। ফলে এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। অন্যদিকে সমতায় ফেরাতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।

বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

মিরপুরের উইকেট ও কন্ডিশন বাংলাদেশের পক্ষে থাকলেও টি-টোয়েন্টিতে ছোট ভুলও বড় ব্যবধানে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ব্যাটিংয়ে ধারাবাহিকতা এবং পাওয়ারপ্লে ব্যবহারের দক্ষতাই হতে পারে সিরিজ জয়ের মূল চাবিকাঠি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!