AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:২৮ পিএম, ১৫ মার্চ, ২০২৬

দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব

আইনি সমস্যা সমাধানের পরদিনই দেশে ফিরবেন  বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার।

সাকিব বলেন, আশা করি ফিরতে পারব। আসলে সবগুলো বিষয়ই তো এখন আইনের জটিলতাতে আটকা। এগুলো আসলে ছুটানোর চেষ্টা করছে। আমার মনে হয় বিসিবি আন্তরিক আছে এখন পর্যন্ত। তাদের আন্তরিকতাটা যদি আরেকটু বেশি হয়, হয়তো আরও তাড়াতাড়ি এগুলো সমাধান করা সম্ভব হবে।

‘যেহেতু আইনি বিষয়, এটা তো আসলে আমার আগের অভিজ্ঞতা নাই, নতুন হচ্ছে এই অভিজ্ঞতাগুলা। তাই এটাতে আসলে কত সময় লাগে কিংবা না লাগে আমার পক্ষেও বোঝা মুশকিল।
এগুলোর জন্যই অপেক্ষা করা হচ্ছে। আইনি সমস্যাগুলা যদি সমাধান হয়ে যায়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি চলে আসব। যেদিন সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিন (ফিরব)।’

এরপর অনুষ্ঠানে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশনের প্রসঙ্গ ওঠে। যা নিয়ে সাকিব বলেন, ‘আমি তো ওকে আগেও খেলেছি...সিপিএলে খেলেছি। কঠিন অবশ্যই ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া। খেলতে খেলতে একটু মানিয়ে নেওয়া সম্ভব। 

তিনি বলেন, প্রথমবার যারা খেলছে সাধারণত একটু কঠিন হয় তাদের জন্য। মাঝে মাঝে এরকম ব্যতিক্রমী বোলার আসেই। অজন্তা মেন্ডিস ছিল, আরও এরকম বোলার আসছে, মুরালি (মুরালিধরন)... রহস্যময় এরকম বোলার তো মাঝে মাঝে আসে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!