AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৫ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। রোববার (২২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তি নবায়নে অনাগ্রহ প্রকাশ করেন তিনি, বিষয়টি আগেই বোর্ডকে অবহিত করেছিলেন। এর পরপরই নতুন প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শুরু করে বিসিবি।

দীর্ঘ ক্রিকেটীয় অভিজ্ঞতা ও নির্বাচক হিসেবে পূর্বের ভূমিকার কথা বিবেচনায় নিয়ে হাবিবুল বাশারকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

এর আগে ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেন হাবিবুল বাশার। পাশাপাশি তিনি নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেও বিসিবির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিবুল বাশার। নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা জাতীয় দলের দল গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে বোর্ড।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!