AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জিতেছিল ভারত নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দল। ক্যানবেরার মানুকা ওভালে দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৯ রানে হারাল তারা। ফলে তৃতীয় ম্যাচে হবে সিরিজ নির্ধারনী।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস করতে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বরেকর্ড করেছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। নারী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হল তার। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৫৬ ম্যাচ খেললেন।

৩৫৬ ম্যাচের মধ্যে ৬ টেস্ট, ১৬১ এক দিন ও ১৮৯ টি-টোয়েন্টি খেলেছেন হারমানপ্রীত। টেস্টে ২০০, ওয়ানডে ক্রিকেটে ৪৪০৯ ও টি-টোয়েন্টিতে ৩৭৮৪ রান করেছেন তিনি। অর্থাৎ, তিন ফরম্যাট মিলিয়ে ভারত অধিনায়কের রান ৮৩৯৩।

মোট আটটি শতরান ও ৩৮টি অর্ধশতরান করেছেন হারমানপ্রীত। পাশাপাশি টেস্টে ১২, ওয়ানডে ক্রিকেটে ৩১ ও টি-টোয়েন্টিতে ৩২টি, অর্থাৎ, তিন ফরম্যাট মিলিয়ে ৭৫টি উইকেট নিয়েছেন হারমানপ্রীত।

অধিনায়ক রেকর্ড করলেও ম্যাচ জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার দুই ওপেনার জর্জিয়া ভল ও বেথ মুনির কাছে হারতে হয়েছে স্মৃতি মান্ধানাদের। ভল ৫৭ বলে ৮৮ ও মুনি ৩৯ বলে ৪৬ রান করেন। শেষ দিকে দ্রুত উইকেট তোলায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে অস্ট্রেলিয়া।

১৬৪ রানের লক্ষ্য খুব বেশি ছিল না। পাশাপাশি ভারতের দুই ওপেনার মন্ধানা ও শেফালি বর্মা শুরুটা খারাপ করেননি। পাওয়ার প্লের মধ্যে ৫০ রান করে ফেলেন তারা। কিন্তু শেফালি ২৯ ও মন্ধানা ৩১ রানে আউট হওয়ার পর খেই হারায় ভারত। অধিনায়য়ক হরমনপ্রীত ৩৬ রান করলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান করে তারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!