AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম রয়্যালস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২০ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম রয়্যালস

বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের পর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালসকে একপ্রকার উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১২৩ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় চট্টগ্রাম।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস ১২২ রানেই গুটিয়ে যায়। জবাবে নামা চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার অনায়াসে লক্ষ্য স্পর্শ করেন।

মোহাম্মদ নাইম শেখ ও বিদেশি ওপেনার অ্যাডাম রসিংটনের উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতেই আসে ৪৭ রান। পুরো ইনিংস জুড়েই ঝুঁকিহীন ব্যাটিং করেন তারা। দুজনই অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

নাইম শেখ ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। রসিংটন খেলেন ৬০ রানের অপরাজিত ইনিংস, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। টি-টোয়েন্টির প্রেক্ষাপটে সহজ লক্ষ্য হওয়ায় দুই ব্যাটারই ছিলেন ধীরস্থির ও আত্মবিশ্বাসী।

এর আগে ঢাকার ব্যাটিং লাইনআপ ফের একবার চট্টগ্রামের বোলারদের সামনে ধসে পড়ে। দলীয় ৬৬ রানেই হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ১২২ রান।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম তিনটি করে উইকেট নেন। অধিনায়ক শেখ মাহেদি হাসান শিকার করেন দুটি উইকেট। একটি উইকেট পান আমের জামাল, আর একটি রানআউটে আসে।

পাওয়ার প্লেতেই দুই উইকেট হারানোর পর বিরতির আগে মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারায় ঢাকা। সাইফ হাসান, জুবাইদ, উসমান খান, শামীম হোসেন ও মুশফিকুর রহিম মিঠুন দ্রুত সাজঘরে ফেরেন।

এরপর সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিমও দ্রুত বিদায় নেন। শেষদিকে নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় দলটি।

ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। ২৫ বলের ইনিংসে তিনি মারেন ৪টি চার।

সব মিলিয়ে একপেশে ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বড় জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!