বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে মেহেদী হাসান মিরাজের সিলেট।
এই ম্যাচটি দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চ নিয়ে এসেছে দুই ঘনিষ্ঠ বন্ধু—নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের লড়াইয়ের কারণে। ম্যাচের আগের দিন শান্ত জানিয়েছিলেন, ঘরের দর্শকদের সামনে খেলা সবসময়ই রোমাঞ্চকর। তিনি কোনো নির্দিষ্ট দলকে ফেভারিট বলতে নারাজ, বরং যারা ভালো খেলবে তারাই জয়ী হবে বলে বিশ্বাস করেন।
অন্যদিকে, সিলেটের অধিনায়ক মিরাজ স্বপ্ন দেখছেন ফ্র্যাঞ্চাইজিটিকে প্রথমবারের মতো শিরোপা জেতাতে। তিনি মনে করেন, রাজশাহীকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তার দল প্রস্তুত।
সিলেট টাইটান্স: সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স: তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দীপ লামিচানে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

