AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ফিরলেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:০৯ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৩

দেশে ফিরলেন সাকিব

নির্বাচনী ব্যস্ততার মাঝেই যুক্তরাষ্ট্রে যান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আমেরিকায় সংক্ষিপ্ত সফর শেষে ইতোমধ্যে দেশেও ফিরেছেন তিনি। তবে দেশে ফিরেই নিজ জেলা মাগুরায় যান সাকিব। যেখানে তার সফর সঙ্গী হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। 

শনিবার (১৬ ডিসেম্বর) সাকিবের মাগুরায় যাওয়ার খবর রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে রুবেল লিখেছেন, ‘মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।’

সাকিব জাতীয় দলরে জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন চলতি বছরের ৬ নভেম্বর। ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন টাইগার কাপ্তান। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

একই সঙ্গে ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েকদিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন।

সাকিব বলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’
 

একুশে সংবাদ/এস কে 

Link copied!